বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে এস্কেভেটর দিয়ে মাটি খনন করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তণ করে পুকুর খনন করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে খনন কাজে ব্যবহিত একটি এস্কেভেটর জব্দ করেছেন।
এর আগে শনিবার সন্ধায় বড়বিলা গ্রামে অভিযান চালান।
রোববার (৩১ মার্চ ) সকালে সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাদী জমি খনন করে পুকুর তৈরী করে মাটি বিক্রয় করে আসছে কতিপয় অসাধু ব্যক্তিরা।
এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিযান চালান।
অভিযান বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারীরা এস্কেভেটর রেখে পালিয়ে যায়।
পরে এস্কেভেটরটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের হেফাজতে রাখা হয়।
জানতে চাইলে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে কাউকে না পাওয়া যাওয়ায় কাউকে দন্ডিত প্রদান করা সম্ভব হয়নি, তরে নিয়মিত মামলা দায়েরের আদেশ প্রদান করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।