1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

করৈয়া বহু-পার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির অভিষেক

ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৬ মে, ২০২৪

ছাগলনাইয়ার সুপ্রাচীন বিদ্যাপীঠ করৈয়া বহু-পার্শ্বিক উচ্চ বিদ্যালয় নতুন পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গনি আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম।বিশেষ অতিথি ছিলেন,পাওয়ার ফ্যাশনের ব্যবস্হাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিআইপি মিজানুর রহমান নয়ন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রিয়রঞ্জন দত্ত,ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল্লাহ,বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বাদশা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফেজ উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সদস্য বৃন্দ ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব গনি আহমেদ বলেন,বিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধারের আমরা চেষ্টা করবো এবং প্রত্যক জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ পুরষ্কার দেওয়া হবে।বিশেষ অতিথি বক্তব্য সিআইপি মিজানুর রহমান নয়ন বলেন, যে সকল শিক্ষার্থী জিপিএ -৫ পাবে তাদেরকে ১ লক্ষ টাকা করে পুরষ্কার প্রদান করা হবে। বিশেষ অতিথি বক্তব্য করৈয়া উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বাদশা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যয় মিটাতে অক্ষম হলে আমরা দায়িত্ব নিবো।এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভায় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হন সর্দার মো. আয়াজ। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য এলাকাবাসী সহ সকলকে নিয়ে কাজ করবেন নবগঠিত কমিটি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD