1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়ার শেরপুরে ধর্ষণের শিকার ৮ম শ্রেণির এক ছাত্রী

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বগুড়ার শেরপুরে শাকিল হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৩) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষক শাকিল হোসেন (২৬) উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মো, হাকিম ফকিরের বিবাহিত ছেলে এবং সে মাদক কারবারি বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।

এ ঘটনায় শেরপুর থানায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ মামলা রুজ্জু করেছেন ভূক্তভোগী পরিবারটি।

 পরিবার সূত্রে আরও জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে।

গত (২৩ এপ্রিল) প্রচন্ড তাপপ্রবাহের কারণে সন্ধ্যার পর বাড়ির ভিতরে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়েছিল ওই ছাত্রী। এই সুযোগে ধর্ষক শাকিল কৌশলে বাড়িতে ঢুকে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে শাকিল দ্রুত পালিয়ে যায়।

ছাত্রীর চাচা বলেন, শাকিল এলাকার সন্ত্রাসী প্রকৃতির যুবক। এলাকায় মাদকদ্রব্য বিক্রির সাথেও সে জড়িত। এর ভয়ে গ্রামের অনেকেই কথা বলার সাহস পায় না। সে তার ভাতিজিকে ভয়ভীতি দেখিয়ে বেশ কিছুদিন ধরে একাধিকবার ধর্ষণ করেছে বলে তার ভাতিজি একথা তাদেরকে জানিয়েছে।

এ ঘটনা শাকিলের পরিবারকে জানানো হলে তারা উপযুক্ত বিচার করে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু আশ্বাস দিয়েও তারা কথা রাখেনি। এজন্য সোমবার (৬ মে) বিচার চেয়ে থানা পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন।

 মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হোসেন আলী বলেন, ওই যুবক ধর্ষণ ঘটানোর পরেই পালিয়েছে। এদিকে ছাত্রীরটির ধর্ষণজনিত পরীক্ষার জন্য মঙ্গলবার (৭ মে) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শাকিলের বিরুদ্ধে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD