পরশুরামে সচেতন সুন্নি ছাত্র সমাজের উদ্যোগে পরশুরামে ৩০০ পথচারীর মাঝে ফলের চারা বিতরণ করা হয়। গত (৭ মে ) রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় পরশুরাম উপজেলার সামনে পথচারীর মাঝে ফলের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সচেতন সুন্নি ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্বনয়ক এনামুল হক জুয়েল, মোঃ হাসান রেজা সহ সচেতন সুন্নি ছাত্র সমাজ এর অন্যান সদস্যবৃন্দ। এছাড়াও গত (৩০ এপ্রিল) মঙ্গলবার সচেতন সুন্নি ছাত্র সমাজের উদ্যোগে পরশুরামে প্রচন্ড তাপদাহে ভ্যান অটোরিকশা গাড়িচালকদের মাঝে জুস বিতরণ করা হয়। সচেতন সুন্নি ছাত্র সমাজ ফেনী জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। এনামুল হক জুয়েল দৈনিক ডিজিটাল সময় কে বলেন আমি আমাদের সাধ্য অনুযায়ী আমরা অসহায় গরীব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা ইতিমধ্যে অনেকগুলা গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে সামগ্রী উপহার দিয়েছি ভবিষ্যতে আমরা আমাদের এই কার্যক্রমটি এভাবে চালিয়ে নিয়ে যেতে চাই আমাদের সচেতন সুন্নি ছাত্র সমাজ মানুষের জন্য অধুর ভবিষ্যতে কাজ করে যাবেন এই আশা ব্যক্ত করে যাই