1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় পরশুরামে ছাত্রলীগ নেতা আশীষকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

পরশুরামে সরকারি কলেজের ছাত্রলীগের সহ সভাপতি আশীষ চক্রবর্ত্তীর ব্যক্তিগত আইডি থেকে একটি আপত্তিকর ছবি আপলোড হওয়ায় তীব্র সমালোচনার মুখে তাকে শোকজ করে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে। কিন্তু সন্তোষ জনক উত্তর না দেওয়ায় তাকে ছাত্র লীগের সহ সভাপতি পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার( ৫ জুন) উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তির এ তথ্য জানানো হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী জানান, আশীষ তার আইডি থেকে আপত্তি কর ছবি পোষ্ট করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া এবং দলের মর্যাদা ক্ষুর্ণ হয় এমন কাজে জড়িত থাকায় তাকে দলিয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশের অনিচ্ছুক পরশুরাম সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আশীষ চক্রবর্ত্তী দীর্ঘদিন ধরে কলেজের মেয়েদের বিরক্তকরত। তিনি দল করে এই কারণে এ-সব ঘটনার জন্য কখনো মুখ খুলতে সাহস পাইনি। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুধু অব্যাহতি নয় আইনের আওতায় এনে বিচার করা হোক।
কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন শিক্ষার্থী জানান আমরা স্কুলে আসা যাওয়ার সময় আশীষ সহ আরও কয়েকজন বখাটে ছেলে আমাদের কে উক্তত করত।
অলকা গ্রামের সাবেক নয়ন মেম্বার জানান আশীষের ছাত্র লীগ নেতা আশীষের যন্ত্রণায় স্কুল, কলেজের ছাত্রীরা স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া আরও বলেন, আমার আপন ভাগিনী কে অনেক বিরক্ত করত।দলিয় পদবি থাকায় কেউই মুখ খুলতে সাহস পায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক অলকা গ্রামের একজন প্রবীন মুরুব্বি বলেন আশীষ হিন্দু হয়ে কিভাবে মুসলিম মেয়েদের বিরক্ত করে। তারে অব্যাহতি দিলে হবে না। আইনের আওতায় এনে বিচার সম্মুখীন করা হোক।
সরেজমিনে ঘুরে দেখা যায় , গত রোববার ২ জুন সকাল ১১ ঘটিকার সময় আশীষ চক্রবর্ত্তী নামের আইডিতে ভালোই চলছে লিখে এক তরুণীর সঙ্গে আপত্তি কর ছবি পোস্ট করা হয়। মূহুর্তে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার সাথে সাথে সমালোচনার জড় উঠে।
ছাত্রলীগ নেতা আশীষ চক্রবর্তী সাথে যোগাযোগ করলে তিনি জানান আমার আইডি হ্যাক হয়েছে বলে দাবি জানান। তিনি আরও বলেন রাজনৈতিক ভাবে আমাকে হেয় করার জন্য একটি চক্র এই ধরনের ছবি আপলোড করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD