1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শপথ নিলেন ছাগলনাইয়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ১২ জুন, ২০২৪

শপথ নিলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। এ সময় অ‌তি‌রিক্ত বিভাগীয় ক‌মিশনার আ‌নোয়ার পাশা উপ‌স্থিত ছিলেন।

পরে ছাগলনাইয়া উপজেলার ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বি‌বি জো‌লেখা শিল্পী শপথ গ্রহণ করেন।

তাছাড়া চট্টগ্রাম ‌বিভা‌গের বি‌ভিন্ন উপ‌জেলার ৫০টি উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে নব নির্বা‌চিত চেয়ারম‌্যান, ভাইস চেয়ারম্যান ও ম‌হিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ ক‌রেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শে‌ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাগলনাইয়া উপ‌জেলার নব নির্বা‌চিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং ছাগলনাইয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভাইয়ের পাশে থেকে ছাগলনাইয়াকে একটি স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ ধাপে বুধবার (৫ জুন) ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে মিজানুর রহমান মজুমদার বিপুল ভো‌টে জয়ী হ‌ন। তিনি পান (কাপ পি‌রিচ প্রতীক) ৫৪হাজার ৯২১ ভো‌ট পান। চেয়ারম‌্যান প‌দের অপর প্রার্থী অ্যাডভোকেট শহিদ উল্লাহ মজুমদার দোয়াত কলম প্রতীক পান ১৩৪৯, আব্দুল হালিম আনারস প্রতীক পান ৬৬৩, সাংবাদিক কাজী ফারুক টেলিফোন প্রতীক পান ৭৯৯ ও মেহেদী হাছান মুকুট প্রতীক পে‌য়ে‌ছেন ৫২৭ ভোট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD