1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

কোরবানির পশুর বর্জ্য অপসারণে পূর্বঘোষিত ৫ ঘন্টা আগেই বর্জ্য অপসারণ করেছেন ফেনী পৌরসভা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৭ জুন, ২০২৪

পবিত্র ঈদুল আযহার কোরবানির পশুর বর্জ্য অপসারণে পূর্বঘোষিত ৫ ঘন্টা আগেই বর্জ্য অপসারণে সফল হয়েছে ফেনী পৌরসভা। আজ ১৭ জুন দুপুর ১টা কাজ শুরু বিকাল ৬টা পূর্বেই শেষ করেছে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। শহরের ১০ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়া, পশ্চিম ডাক্তার পাড়া, পাঠান বাড়ি রোড শহরের সবচেয়ে জনবসতিপূর্ণ এই ওয়ার্ডে বেশি পশু জবাই হয়। তাই নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করতে দেখা যায় পরিচ্ছন্নতাকর্মীদের। এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে রামপুর পাটোয়ারী বাড়ী সড়ক, চৌধুরী বাড়ী সড়ক, সওদাগর বাড়ী সড়ক, মির্জা বাড়ী সড়ক, ৯ নম্বর ওয়ার্ডের শহীদ সেলিনা পারভিন সড়ক, নাজির রোড ও শান্তিধারা সরেজমিনে গিয়ে দেখা যায় পরিচ্ছন্নকর্মীদের কাজ করতে। তাদের লক্ষ্য মেয়রের দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই কাজ সমাপ্ত করা।

ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা জানান, ফেনী পৌসভার ১৮টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১০৯টি স্থান নির্ধারণ করা হয়ে ছিলো। সেই নির্ধারিত স্থান গুলোতে পশু জবাই করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পাড়া মহল্লার বাসা-বাড়ির সামনে রাস্তায় পশু জবাই হয়েছে। সেই সব জবাইকৃত স্থান থেকে বর্জ্য সংগ্রহ করতে পরিচ্ছন্নকর্মীরা ট্রলি, রিক্সা ভ্যান ও ময়লা বহনকারী ট্রাকে করে নির্দিষ্ট ডাস্টবিন ও নির্ধারিত স্থানে ডাম্পিং করে। পরে বর্জ্য গুলো ট্রাকে করে দেওয়ানগঞ্জে ডাম্পিং করা হয়। পাশাপাশি যে সব স্থানে কোরবানি করা হয়েছে, সেই সব স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করণ ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দূষণমূক্ত করা হয়েছে। বর্জ্য অপসারণে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফেনী পৌরসভার থেকে দেয়া ব্যাগ (বস্তা)। কোরবানির পর বর্জ্য রেখে দেওয়ায় সহজে পরিস্কার করা দ্রুত সম্ভব হয়েছে বলে জানান পরিচ্ছন্নতাকর্মী রুহুল আমিন।

১০ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার নুর করিম জানান, মেয়র স্যারের দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই আমরা পুরো শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছি। মেয়র স্যার আমাদের উপর ভরসা রেখেছে আমরা সন্ধ্যার আগে সেটি রেখেছি। ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম জানান, কোরবানী হয়েছে সেটি বোঝা অসম্ভব। কোথাও কোন ধরনের ময়লা আবর্জনা নেই। পুরো পাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত রয়েছে। ধন্যবাদ জানান মেয়রকে।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরনবী মান্না বলেন, বর্জ্য বস্তায় ঢুকিয়ে রাস্তায় রাখার সাথে সাথে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পিকআপ গাড়িতে করে নিয়ে গেছে এবং জবাইকৃত স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে। এত দ্রুত সময়ে আমাদের পাড়ার বর্জ্য অপসারণ করা হবে আমরা কল্পনাও করতে পারিনি। প্রশংসার দাবি রাখে ফেনী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। বর্জ্য অপসারণ নিয়ে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, আমি পৌরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি ৫ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব পৌরবাসীর সহযোগিতায় ৫ ঘণ্টা আগে সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। মেয়র আরো বলেন, প্রবাসী অধ্যুষিত এই শহরের ১৮ ওয়ার্ডে প্রায় ৩০ হাজার গরু জবাই করা হয়েছে। এসব গরু বর্জ্য নির্দিষ্ট সময়ে অপসারণ করতে পেরেছে পৌরসভার পরিছন্নতা কর্মীরা। তারা নিরলস পরিশ্রম করে আমার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। পৌর শহরকে পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত করতে সম্ভব হয়েছে। সেজন্য আমি তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বর্জ্য অপসারণ ব্যাগ ব্যবহার করায় পৌরবাসীকে ধন্যবাদ জানিয়ে পৌর মেয়র বলেন, আপনাদের এই সহযোগিতা সামনের দিন গুলোতে অব্যাহত থাকলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্বপ্ন আধুনিক ও স্মার্ট সিটি বাস্তবায়ন সম্ভব হবে। এ ছাড়া গত কয়েক দিন বর্জ্য অপসারণের সংবাদ প্রচার করায় সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD