ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য ও আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরশুরাম ডাকবাংলা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এটি বাজারের প্রধান সড়কগুলো কে প্রদক্ষিণ করে পরে পরশুরাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বক্তব্য রাখেন বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। পরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কেটে উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ফেনী জেলা পরিষদের (চেয়ারম্যান) খাইরুল বাসার মজুমদার তপন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম উপজেলা পরিষদের (চেয়ারম্যান) বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার। উপজেলা পরিষদের ভাইস (চেয়ারম্যান) এম শফিকুর হোসেন মহিম, উপজেলা মহিলা (চেয়ারম্যান) শামসুন্নাহার পাপিয়া, ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) জসীম উদ্দীন, ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) নুরুজ্জামান ভুট্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফজলুল বারী মনসুর, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল হাসান রাসেল । এছাড়া পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।