1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শেরপুর চাউল কল মালিক সমিতির নির্বাচনে সভাপতি আব্দুল হামিদ সম্পাদক হিটলার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বগুড়ার শেরপুরে থানা চাউল কল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই ) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় সমিতির কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতিসহ মোট ৮টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪১৬ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেন ৩৯৮ জন।

নির্বাচনে ৩৯৮টি ভোটের মধ্যে ৩১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ। তাঁর প্রতিক ছিল ছাতা এবং নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি গোলাম রব্বানী দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট।

খেজুর গাছ প্রতিক নিয়ে ১৫৫ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব আশরাফ আলী টেবিল প্রতিকে পেয়েছেন ১৫৪ ভোট।

২০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলিমুল রেজা হিটলার। তার প্রতিক ছিল হরিণ। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি হানিফ উদ্দিন মাছ প্রতিকে পেয়েছেন ১৮৫ ভোট।

আনারস প্রতিক নিয়ে ২২৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুল হক। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি জাকারিয়া হোসেন পেয়েছেন ১৪২ ভোট। তার প্রতিক ছিল দোয়াত কলম।

সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।তার প্রাপ্ত ভোট সংখ্যা ২০০ এবং প্রতিক ছিল মোরগ। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি ফজলুল হক মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৮০ ভোট।

টিয়া পাখি প্রতিক নিয়ে ২০৫ ভোট পেয়ে কোষাধ‍্যক্ষ নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি গোলাম রব্বানী বটগাছ প্রতিকে পেয়েছেন ১৬৮ ভোট।

এছাড়াও সোহেল মির্জা কলম প্রতিকে ২৫৯ ভোট এবং আব্দুল লতিফ প্রজাপ্রতি প্রতিকে ২১৩ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আবু তালেব আকন্দ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, আলহাজ্ব বশির উদ্দিন, আব্দুল মজিদ ও সাইদুর রহমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD