1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছিনতাইকারীর কবল থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে ভার্সিটি ছাত্রীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

বগুড়ার শেরপুরে এক বাস ছিনতাইয়ের চেষ্টার সময় আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে সানজিদা আক্তার স্বর্ণা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। বাস ছিনতাই চেষ্টার সাথে জড়িত রনি মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত সানজিদা আক্তার স্বর্ণা বগুড়া উপশহরের আব্দুর রউফের মেয়ে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী। তথ‍্যটি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই তানভীর রহমান।

জানা গেছে, অর্নিষ্টকালের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বগুড়া নিজ বাড়িতে আসার জন্য আজ বুধবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে উঠে।

এরপর বাসটি শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে যায়। কিন্তু ওই শিক্ষার্থী এবং আরও তিন নারী যাত্রী না নেমে বাসের মধ্যেই ছিলেন।

এর কিছুক্ষণ পর একজন যুবক গাড়ী ট্রায়াল দেয়ার কথা বলে গাড়ী নিয়ে সেখান থেকে বের হয় এবং মহাসড়কে ওঠার পর গাড়ীটি বেপরোয়া গতিতে চালাতে থাকে।

এসময় বাসের মধ্যে ওই ৪ জন যাত্রী চিৎকার করতে থাকে এবং তাকে গাড়ীর গতি কমাতে বলে। কিন্তু সে যাত্রীদের কোন কথা কর্নপাত না করে গাড়ীটি মির্জাপুর এলাকায় পৌছালে বাস ছিনতাই আতঙ্কে ওই ছাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।

 স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর আমাদের শেরপুর থেকে জানিয়েছিলো। আটক রনি মোল্লা বাসটি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রেখে পালিয়ে যায়। ওই এলাকাতেই তার বাসা। আমরা বাসটিতে গিয়ে তিনজন নারী যাত্রীকে পাই তারা আমাদের ঘটনার বিস্তারিত জানান। আমরা ওই গাড়ীর স্টেয়রিংয়ের নিচে একটা মানিব্যাগ পাই। মানিব্যাগে এনআইডি ছিল। সেখান থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে জড়িতকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে যাত্রীবেশে আব্দুল্লাহপুর থেকে বগুড়ায় আসছিলো। সে ট্রাক ড্রাইভার বলে জানতে পেরেছি। তাকে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে ইনচার্জ আবুল হাসান জানান আটক রনি মোল্লাকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD