বগুড়ার শেরপুরের প্রাচীনতম সাংবাদিক সংগঠন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) শনিবার (১০ আগস্ট ) উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি গ্রামে তার নিজ বাসভবনে সকাল ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন যাবত তিনি কিডনি রোগে ভুগছিলেন।এসময় এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী ও ভক্ত রেখে গেছেন তিনি।
অদ্য বাদ আসর তার নিজ বাসভবনে নামাজে জানাযা অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ব্যক্তি জীবনে তিনি ধুনট মহিলা ডিগ্রী কলেজে কর্মরত ছিলেন। পাশাপাশি জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার শেরপুর প্রতিনিধি ও স্থানীয় দৈনিক বগুড়া পত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন সভাপতি শ্রী উৎপল মালাকার, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাওন, সহ সভাপতি শ্রী সনাতন কুমার সরকার, সহ সাধারন সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ সকল সকল সদস্য বৃন্দ।