ফেণীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্ৰামে প্রায় তিনশতাধিক বন্যা দূর্গত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পত্র প্রদান করা হয়েছে। ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা উদ্দিন ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগ আজ ৫ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে ভারত সীমান্তবর্তী এলাকায় পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর জোড়পুকুর সুলতানুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন, ডক্টর্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডাক্তার আবদুল্লাহ খান। সোসাইটির মহাসচিব ডাক্তার আখলাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে অন্যান্যের মধ্যে ডিএসবির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডাক্তার খালেদ আহমদ, ডাক্তার শাহিদ আহমদ ও ডাক্তার তাসনীম আবির রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএসবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ড.মুস্তাফিজুর রহমান ফয়সল, উদ্দিন ফ্যামিলি ফাউন্ডেশনের কাউন্ট্রি ডিরেক্টর মাওলানা মুখলিছুর রহমান, বিশিষ্ট সমাজসেবী আবদুল হান্নান তাপাদার, মাওলানা মুজাফফর হোসেন জাফরী, ডা: ফয়জুল হক,মাওলানা মুহাম্মদ আলী মিল্লাত,মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, মাওলানা সানাউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ ও মাওলানা হাসান প্রমূখ।
উল্লেখ্য ডিএসবির এই পক্ষকালব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ফেণীর অন্যান্য উপজেলায় সেবা দেয়ার পর পর্যায়ক্রমে নোয়াখালী, কুমিল্লা ও লক্ষীপুরের প্রত্যন্ত অঞ্চলে তা পরিচালিত হবে।