ফেনীর পরশুরামে বন্যার্তদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের ত্রাণ বিতরণ করা হয়।
(৮ই সেপ্টেম্বর) রোজ রবিবার বিকেল তিনটার সময় পরশুরাম সোনালী ব্যাংকের সামনে ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ। উপজেলা জামায়াত ইসলামীর আমির গন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষ অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের মানুষের সাথে অতীতেও ছিলেন বর্তমানেও আছেন। আমরা বাংলাদেশের মানুষের জন্য সর্বদাই কাজ করে যাচ্ছি।
ফেনীতে ভয়াবহ বন্যার মাঝে আমাদের জামাত পরিবারের সদস্যরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিয়েছেন। এছাড়াও যেকোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ জামায়েত ইসলামের সদস্যরা সামনে এগিয়ে আসেন। আমি আপনাদের কি একটি বিষয় বলতে চাই আপনারা জানেন আমরা কোন ফ্যাসিবাদি সরকারের মত দেশকে নৈরাজ্যে গড়ে তুলতে দেব না। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা জানেন কিছুদিন আগে এই দেশ থেকে স্বৈরাচারী সরকার হাসিনাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই স্বৈরাচারী হাসিনা গণভবনের পিছনের দরজা দিয়ে দাদার দেশে পালিয়ে গিয়েছে। দেশের মানুষদের জিম্মি করে আমাদের আলেম-ওলামাদেরকে হত্যা এই শান্তিপূর্ণ দেশটিকে অশান্তিতে রূপান্তর করেছেন। এই স্বৈরাচারী সরকারকে আমরা আর বাংলাদেশে আসতে দিব না এবং বাংলাদেশের মানুষ স্বৈরাচার সরকারকে দেশে আসতে দিবে না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে একটি ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটি স্বৈরাচার সরকার হাসিনার বিরুদ্ধে হয়েছিল, আন্দোলনটি হয়েছিল বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সে আন্দোলনটি হয়েছিল বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, আপনারা অনেকেই জানেন স্বৈরাচার শেখ হাসিনা এই দেশের মানুষের সাথে অনেক অন্যায় অত্যাচার জুলুম করেছেন। তাই তাকে এই দেশের মানুষ সহ ছাত্র-জনতা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে সেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা। পালিয়ে গিয়ে পৃথিবীর যে কোথাও থাকো না কেন। সেই লুকিয়ে থাকতে পারবেনা তাকে দেশে এনে এই দেশের অসহায় গরীব দুঃখী মানুষের রক্তের শসা এবং মানুষের অত্যাচারের বিচার করানো হবে। সেদিন সামনে রয়েছে আপনারা শুধু অপেক্ষা করুন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা জামায়াত ইসলাম ছাত্রশিবির সহ সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন।