ফেনীর ছাগলনাইয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে ইসমাইল মুন্সি মাদ্রাসায় এ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আলমগীর বি.এ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, সদস্য মশিউর রহমান খোকন ও কাজী মাসুক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আজম পাটোয়ারীর সঞ্চালনায় এতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দেলোয়ার হোসেন রাজিব জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনুর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।