1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব’ মেধাবীদের সংগঠন- এম এ হাসান

পরশুরাম প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ফেনী জেলার মধ্যে রক্তদানে বিশেষ অবদানের জন্য সর্বপ্রথম সরকার নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব’ মেধাবীদের সংগঠন। তাদের সাংগঠনিক কাজগুলো যেমন গোছানো তেমনি তাদের অফিসটিও গোছানো এবং পরিপাটি। পরশুরামে স্বেচ্ছাসেবী নামে আমরা একাধিক সংগঠন দেখেছি কিন্তু নানান চড়াই উৎরাই পেরিয়ে এখনো পর্যন্ত পরশুরামে সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন ‘ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব’। কাজ করলে আলোচনা-সমালোচনা হয় কিন্তু নানান প্রতিবন্ধকতা কাটিয়ে টিকে থাকাটাই মূল বিষয়। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকে ফ্রেন্ডস ইউনিটি ভাল কাজগুলো করে যাচ্ছে। আশা করছি ভবিষ্যতেও তারা সকল সমালোচনা উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সাবেক এবং বর্তমান সদস্যদের মিলনমেলা এবং আলোচনা সভায় উপস্থিত থেকে অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি ও ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা এম এ হাসান।

শুক্রবার পরশুরাম উপজেলার পোস্ট অফিস রোডে অবস্থিত সাংগঠনিক অফিসে সংগঠনটির সদস্যদের আয়োজনে সাবেক এবং বর্তমান সদস্যদের মিলনমেলা এবং আলোচনা সভা কার্যকরি সদস্য সজিব মজুমদারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ডাক্তার তৌহিদুল ইসলাম বাবু ।

ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো: রাকিবের সভাপতিত্বে ও কর্যকরি কমিটির সাবেক সদস্য ইউছুফ আহম্মেদ নিশাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মাস্টার বেলাল হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন,দৈনিক ভোরের কাগজ’র পরশুরাম প্রতিনিধি আব্দুল মান্নান, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি আসিফ মহমুদ,সাবেক সভাপতি আনোয়ার হোসেন জাহিদ, সাধারণ সম্পাদক মো:নাহিদ, সদস্য- জিসান শাকিল, সাইফুল ইসলাম রিমন, মো: নয়ন সহ আরও অনেকেই।

এসমময় বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রতি বিভিন্ন অনুভূতি ও ভুল-ত্রুটি তুলে ধরেন এবং তা সমাধানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে উপস্থিত অতিথি’রা পরশুরামের স্মরণকালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে ত্রাণ বিতরণ, বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা করে বন্যায় কবলিত মানুষদের কল্যাণে কাজ করায় বিশেষ অবদান রাখর জন্য ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের ছয়(৬) সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD