ফেনীর ছাগলনাইয়ায় ঐতিহ্যবাহী শিক্ষালয় আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী (অনার্স ও মাস্টার্স) কলেজ এর গভর্নিং বডির নবগঠিত এডহক কমিটির সভাপতি মেহেরুন নেছা বেগম সহ সকল সদস্যকে বরণ, পরিচিতি সভা ও সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা, দানবীর মরহুম এনামুল হক চৌধুরীর সন্তান, হক এন্ড সন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি এমদাদুল হক চৌধুরী, জমিলা হক ট্রাস্টের সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক চৌধুরী জাহাঙ্গীর,কলেজ গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ মিজানুর রহমান।আরো বক্তব্য রাখেন, জমিলা হক ট্রাস্টের নির্বাহী সমন্বয়ক জাফর হোসেন মজুমদার, কলেজের সিনিয়র শিক্ষক সলিমুল্লাহ উল্লা, মোঃ নুরুল আমিন ভূঁইয়া সহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অনেকেই । এদিকে দীর্ঘ প্রায় ৮ বছর পর কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।