বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনীর ছাগলনাইয়ায় বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে জাতীয়তাবাদী ছাত্রদল ছাগলনাইয়া উপজেলা শাখা।
সোমবার বিকেলে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্র দলের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেন দলটির নেতারা।
উপজেলা ছাত্র দলের আহবায়ক মোহাম্মদ নাদিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়নের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ,যুগ্ম আহবায়ক আবদুল মমিন, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম শাকিল,উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য প্রিন্স মাহমুদ চৌধুরী, পৌর ছাত্র দলের আহবায়ক ইব্রাহিম খলিল বাবলু ও সদস্য সচিব গাজী ইকবাল প্রমূখ।
ত্রাণ বিতরণের সময় বিএনপি, যুবদল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
ত্রাণ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ নাদিম উদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল। এই দল দেশের মানুষের যে কোনো সংকটে জনগণের পাশে থাকে। এবারের বন্যার শুরুতেই তারেক রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু
আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বানভাসি মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সার্বক্ষণিক বন্যাকবলিত মানুষের পাশে রয়েছি আমরা।