1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নাটোরের সিংড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে আ’লীগ নেতা এখলাছ বহিষ্কার

নাজমুছ রিপন সিংড়া (নাটোর) থেকেঃ
  • প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

 নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এখলাছ আলীকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।সোমবার বিকেলে সিংড়া উপজেলা আ’লীগের নির্দেশক্রমে সুকাশ ইউনিয়ন আ’লীগের কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার উপজেলার সুকাশ ইউনিয়ন আ’লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এখলাছ আলী সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ চিত্রে ‘কথিত আ’লীগের নেতা এখলাছের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে নিউজ প্রকাশের পর বিষয়টি জনসম্মুখে আসে।

গত ২৮ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় জয়কুড়ি ও বনকুড়াইল গ্রামের মাঝ রাস্তায় শ্মশানঘাট নামক স্থানে বগুড়া জেলার শেরপুর এলাকার মুদি ব্যবসায়ী শ্রী অচিন্ত মহন্তের দুই কর্মচারীকে অস্ত্র মুখে জিম্মি করে ৮,৬০,০০০ (আট লক্ষ ষাট হাজার টাকা) ছিনতাই করে ধরা পড়ে এখলাছ আলীর বাহিনীর সদস্য শেরপুর থানার শাতবাড়ীয়া গ্রামের ইসমাইলের ছেলে আব্দুল মমিন।

এতে মুদি ব্যবসায়ী শ্রী অচিন্ত মহন্ত ওই টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনসহ অজ্ঞাত কয়েজন ব্যক্তির নাম উল্লেখ করে সিংড়া ও শেরপুর থানায় মামলা করেন আর এই ঘটনায় গত কয়েক দিন আগে শেরপুর থানাপুলিশ ওয়ার্ড আ’লীগের সভাপতি এখলাছ আলীকে ছিনতাই ও ডাকাতি মামলায় গ্রেফতার করে বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD