1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাত্রদের নেতৃত্বে নীতি-আদর্শ থাকলে দেশ থাকবে নিরাপদ’- জাফর হোসেন মজুমদার

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার বলেছেন, গণতন্ত্রের মুক্তি আন্দোলনসহ বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সব আন্দোলনই পরিচালিত হয়েছে ছাত্রদের অগ্রণী ভূমিকা। যতদিন ছাত্রদের নেতৃত্বের মাঝে নীতি আদর্শ অটুট থাকবে, ভুলপথে পরিচালিত হবে না ছাত্র রাজনীতি ততদিন নিরাপদ থাকবে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজ সামনে একটি কমিটি সেন্টারে কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রবেশদ্বার হলো ছাত্ররাজনীতি জানিয়ে ৫ নং মহামায়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল হালিম বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির ইতিহাস এবং ঐতিহ্য এতোটাই উজ্জ্বল যে এখনো বাংলাদেশের জনগণ স্বগৌরবে স্মরণ করে।

রাজনীতি করার জন্য যে দর্শন প্রয়োজন, যে আদর্শ প্রয়োজন, যে নৈতিকতাবোধ কিংবা মূল্যবোধ, মানবিকতাবোধ ও দেশপ্রেম থাকা প্রয়োজন তার একটি সমষ্টিগত গুণাবলি নিয়ে ছাত্ররাজনীতি। জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ ছাত্ররাজনীতি।

প্রধান বক্তা  কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাউসার হামিদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হলে ছাত্ররাজনীতি বন্ধ কিংবা নিয়ন্ত্রিত ছাত্ররাজনীতির চর্চা করা কোনো স্থায়ী সমাধান নয়। ছাত্রদের নিজেদের যে চাওয়া পাওয়া রয়েছে তার পক্ষে অর্থাৎ তাদের নিজেদের যা নিয়ে রাজনীতি করার ইচ্ছা সে সুযোগ তাদের থাকতে হবে। আধুনিকতা মানে গোঁড়ামি, ভণ্ডামি, নিজের ঐতিহ্যকে বিলিয়ে দেওয়া নয়। আধুনিকতা হলো মানসিক উদারতা, সব ভালো কাজের সঠিক মূল্যায়ন, চিন্তা ও মননে প্রগতিশীল আচরণ, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। এগুলো বাস্তবায়ন করতে পারলেই কেবল স্বাধীনতা মূল্যায়িত হবে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে নৈতিকতা ও মূল্যবোধ চর্চার সুযোগ সংকীর্ণ হয়ে উঠবে।

এ সময় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন হোসেন সিকদার সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন রাকিব সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং মহামায়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, সৌদি আরব তায়েফ বিএনপি সভাপতি সৌরভ সুমন, ফেনী জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেবল হোক পোদ্দার, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু তৈয়ব সাগর, মোঃ রাসেল, সদস্য শাহাদাত হোসেন শিকদার, মোহাম্মদ হানিফ,

উপজেলা ছাত্রদলের যুগ্নাআহবায়ক আব্দুল হাকিম দিদার, ফুলগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা ও ৫ নং মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD