ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল শনিবার বিকালে ঘোপাল ইউনিয়নের নতুন মরিগঞ্জ বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন নয়ন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. কায়সার এলিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার।উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজি, উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুল আজিম পাটোয়ারী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইব্রাহীম-আরেক,আ.জ.ম মনসুর রাসেল,
নাজিম উদ্দিন (নাজিম), গোলাম রুসুল বাবলু,সাজিদুল ইসলাম (রুবেল), ৫নং মহামায়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জেবল হক,১০ নং ঘোপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নবী, ডলার, হেলাল, রাসেল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।