1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শেরপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত আহত-৪

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় জুয়েল রানা (৩৫) নামে এক ব‍্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত জুয়েল রানা ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের ছাকিম উদ্দিন মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁরা হলেন, মনিরুল ইসলাম (৫০), শাহ আলম (৫৫), মোছাঃ দিলারা বেগম (৫০) ও মো. এনামুল হক (৪০)। তাঁরা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালফা এলাকায় শেরপুর কাজিপুর আঞ্চলিক সড়কের উপর এই দূর্ঘটনা ঘটে।

জুয়েল রানা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন বলে পরিবার সুত্রে জানা গেছে।

পরিবার সুত্রে আরও জানা গেছে, জুয়েল রানা কেনাকাটার জন্য বগুড়ায় গিয়েছিলেন। কেনাকাটা শেষে তিনি শেরপুরে আসার পর ধুনট মোড় থেকে সিএনজি করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, শেরপুর ধুনট মোড় থেকে ছেড়ে আসা যাত্রীভর্তি একটি সিএনজি শালফা এলাকার ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সামনে থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে করে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে বেলা ১২ টায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানা পুলিশের হেফাজতে রয়েছে, প্রাইভেটকারটির চালক এবং মালিক শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD