1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বগুড়ার শেরপুরে দুর পাল্লার একটি বাসে তল্লাশি চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
আটক দুই মাদক ব‍্যবসায়ী লালমনিরহাট জেলার আদিতমারী থানার দূর্গাপুর ইউনিয়নের গোবধা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ মক্কা আলী (৫৫) ও একই গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মোঃ জিয়ারুল হক (৩৫)।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এমএ কুদ্দুস এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে রংপুর ঢাকা মহাসড়কের উপর চট্টগ্রামগামী দুর পাল্লার বাসে তল্লাশি চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ওই দুইজনকে আটক করা হয়।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ডিউটি করা কালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাভিলা স্পেশাল (ঢাকা মেট্রো ব ১২-১৩৭১) নামে দুর পাল্লার ওই বাস সেখানে পৌঁছলে বাসটি তল্লাশি করা হয়।
এ সময় মোঃ মক্কা আলী নামে একজন যাত্রীর কাছে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে ৮০ বোতল এবং জিয়ারুল হক নামে একজন যাত্রীর কাছে থাকা প্লাস্টিকের বস্তায় ৫০ বোতল ফেন্সিডিল পাওয়া গেলে তাদের আটক করা হয়েছে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গত রাতে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়েছে এবং আজ আজ সোমবার তাদের গ্রেফতার দেখিয়ে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD