1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা পরিষদের প্রশাসক হতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন  শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন

ফেনী জেলা পরিষদের প্রশাসক হতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন 

ফেনী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ফেনী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট লিখিত আবেদন করেছেন প্রবীণ বিএনপি নেতা এডভোকেট সফিকুর রহমান।

সম্প্রতি দেশের ৪২টি জেলা পরিষদে সরকার নতুন প্রশাসক নিয়োগ দেয়ার পর তিনি এ আবেদন করেছেন।

গতকাল ২৫ মার্চ বুধবার বিকালে এডভোকেট সফিকুর রহমান এ তথ্য জানান।

লিখিত আবেদন সূত্রে জানা গেছে, এডভোকেট সফিকুর রহমান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মরহুম হাজী বাদশা মিয়া মজুমদারের পুত্র।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবং ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফেনী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম ল কলেজ থেকে ১৯৮৮ সালে এল.এল.বি পাশ করে তিনি ফেনী দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইন পেশায় নিয়োজিত হন। ২০০১ সাল থেকে সাড়ে ৫বছর ফেনীর আদালতে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আইন পেশায় নিয়োজিত হওয়ার পর ফেনী জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক জীবনে এডভোকেট সফিকুর রহমান ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার চাচা জামশেদ মজুমদারের ছোট মেয়ে খোদেজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এডভোকেট সফিকুর রহমান বলেন, বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাবর আমি ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য এই আবেদন করেছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD