1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনী বিএনপি নেতা এয়াকুব নবীর গ্রেফতারে ছাত্রদল নেতা দুলাল জড়িত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এয়াকুব নবীর গ্রেফতারের নেপথ্যে নিজ দলের সহযোগি সংগঠন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমনকি বিএনপির দুটি ইউনিটের শীর্ষ নেতা জড়িত থাকার কথাও উঠে এসেছে। গতকাল বুধবার ৬ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই বক্তব্যে এয়াকুব নবী ২০১৯ সালের ২৭ নভেম্বর গ্রেফতারের বর্ণনা তুলে ধরেন। তার ভাষ্য, সেদিন ফেনী বড় বাজারের তরকারি বাজারের উপরে মাগরিব নামাজ শেষে একটি রেস্টুরেন্টে বসলাম। সেখানে এক ব্যবসায়ী আমায় চলে যেতে পরামর্শ দেন। যথারীতি সেখান থেকে তাকিয়া রোডের নাদিয়া হোটেলে চলে যাই। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথোপকথন হয়। এশার নামাজ আদায় করার পাগলা মিয়ার তাকিয়া মসজিদে চলে গেলাম। তখন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখলাম। প্রতিদিনের মতো ইসলামপুর রোডে স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুলের দোকানে বসি। আমি উপস্থিত হওয়ার আগে দুলালও সেখানে ছিল। আমাকে দেখার পর সে সরে গিয়ে ফোনে নির্দেশনা দেয়। কিছুক্ষন পর পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীমের যোগসাজশ রয়েছে উল্লেখ করে এয়াকুব নবী আরো অভিযোগ করেন, তিনি ফেনীতে সফরকালে দুলাল তাকে অভ্যর্থনা এমনকি বিভিন্ন স্থানে তার মোটর সাইকেলে ঘুরে বেড়ান। যার ফলে আমার গ্রেফতারের পেছনে তিনিও উৎসাহ দিতে পারেন। এছাড়া দুলালের কর্মকান্ডে সদর উপজেলা ও পৌর বিএনপির দুই শীর্ষ নেতার মদদ রয়েছে বলে তার দাবী। যারা দলের দায়িত্বে থেকে বিশ্বাসঘাতকতা করে এ ধরনের নেতাকর্মীরা আগামীতে যেন দলের পদ-পদবীতে স্থান না পান সেজন্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহবান জানান।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল জানান, বিষয়টি অনভিপ্রেত। আমিও ইতিমধ্যে ৭ বার গ্রেফতার হয়ে কারাভোগ করেছি। প্রতিহিংসা চরিতার্থ করতে তিনি এমন অপ্রপ্রচার চালাচ্ছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপি নেতৃবৃন্দকে জানিয়েছি।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ভিডিও বার্তা ছড়িয়ে পড়ায় বিষয়টি কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের নজরে এসেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD