1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রফিকুল ইসলামের পক্ষ থেকে সেলাই মেশিন ও নগদ অর্থ উপহার পেলেন ছাগলনাইয়ার সেই তিন প্রতিবন্ধী সহোদর

 বিশেষ প্রতিনিধি ঃ
  • প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ মোস্তাফার তিন ছেলে সাইফুল ইসলাম,শহীদুল ইসলাম ও মোমিনুল ইসলাম। জন্মের পর থেকে দেখার সৌভাগ্য মেলেনি পৃথিবীর আলো। অন্ধত্ব কে সঙ্গী করে জন্ম নেয় এই তিন সহোদর। প্রায় দুই যুগ আগে বাবা মোঃ মোস্তফার মৃত্যু হলে মা সকিনা বেগমের মাতৃ ছায়ায় বেড়ে উঠেন তারা। তিন ভাই জন্মান্ধ হলেও সমাজে বাঁচতে চায় অন্য দশজনের মতো। একদিকে পারিবারিক অসচ্ছলতা অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধীতায় কর্মের অক্ষমতার কাছে হার মানতে হয় তাদের, এতোকিছুর পরেও তিন সহোদর স্বপ্ন দেখেন আলোহীন চোখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। পুঁজি না থাকায় সেই স্বপ্নটাও ছিলো ধরাছোঁয়ার বাইরে।বৃদ্ধ মা সকিনা বেগমের হাতে তৈরি গৃহস্থালি আসবাবপত্র বিক্রি করে কোনোভাবে খোরাক জুড়ত এই পরিবারের। এক পর্যায়ে বয়সের চাপে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে তাও আর সম্ভব হয়ে উঠেছে না। এমতাবস্থায় তিন দৃষ্টি প্রতিবন্ধী সন্তান আর পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধ সকিনা বেগম। বিষয়টি নজরে আসে স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীর। বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিষয়টি নজরে পড়ে ফেনীর দাগনভূঞা উপজেলার কৃতি সন্তান, ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক ও দাগনভূঞা আই কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এবং যমুনা ট্রেডিং কোম্পানি লিমিটেড ম্যানিজিং ডিরেক্টর রফিকুল ইসলামের। তাৎক্ষণিক সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজ খবর নেন ভুক্তভোগী পরিবারটির। এবং আশ্বাস দেন স্বাবলম্বী হওয়ার স্বপ্নের সারথি হয়ে পাশে দাঁড়ানোর। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে অন্ধ তিন সহোদরের জননী সকিনা বেগম ও তিন ভাইকে ডেকে পাঠান তার কাছে। এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে সকিনা বেগমের পুত্রবধূর জন্য একটি সেলাই মেশিন উপহার প্রদান করেন। এছাড়াও তিন ভাইয়ের ব্যবসায়ীক উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসার পুঁজি হিসেবে নগদ ২০ হাজার টাকা উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন এন জীবন, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক ও ফেনী প্রেস ক্লাবের সদস্য এবিএম নিজাম উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের সহ সম্পাদক ও কলামিস্ট ডাঃ মাহতাব হোসাইন মাজেদ, আজকের প্রতিক্রিয়ার স্টাফ রিপোর্টার সিদ্দিকী সুজন। এসময় রফিকুল ইসলাম ফেনীর বিত্তবানদের এই অসহায় পরিবারটির পাশে দাড়ানোর আহবান জানান, এবং আগামীতেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD