1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়া ছয়ঘরিয়া সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মান / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
ছাগলনাইয়া উপজেলা শুভপুর ইউনিয়নে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুভপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর ছয়ঘরিয়া কমিউনিউটি ক্লিনিকের দক্ষিন পূর্ব পার্শ্বে সরকারি খাল’র (উঃ ছয়ঘরিয়া খাল) প্রায় ৩০/১৫ ফুট জায়গা ভরাট করে চারটি ঘর বিশিষ্ট মার্কেট নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ এলাকার নুরুল আমিনের ছেলে হায়দার আলী ওরপে কালামিয়া (প্রবাসী) সরকারি খাল’র জায়গা দখল করে পুরোদমে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছে। নির্মান চলাকালিন সময়ে স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার ও স্থানীয়রা বাঁধা দিলেও, কোন কিছুর তোয়াক্কা না করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুঁলি দেখিয়ে ও টাকা আর পেশী শক্তির জোরে অবৈধ ভাবে সরকারি খাল’র জায়গা দখল করে। দখলের বিষয়ে জানতে চাইলে এলাকাবাসি তাঁর অপকর্মের কথা সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু হায়দার আলী অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মান করেছে আমাদেরও যাদের বাড়ির সামনে সরকারি খালটা আছে আমরাও দখল করে দোকান পাট নির্মান করব।
এবিষয়ে অভিযুক্ত দখলবাজ হায়দার আলী ওরপে কালামিয়া বলেন, শুভপুর ইউনিয়নে অনেকে সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করা হয়েছে, তাই আমিও করেছি। যদি আমার দোকানপাট উচ্ছেদ করতে হয় তাহলে সকল দখলবাজদের উচ্ছেদ করতে হবে। এবিষয়ে শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ্ সেলিম বলেন, অবৈধ দখলবাজদের বিরুদ্ধে অবশ্যই উপজেলা ভূমি প্রসাশন ও স্থানীয় ভূমিকর্তারা আইনগত পদক্ষেপ নিয়ে সরকারি জায়গা দখল হওয়া পুনরুদ্ধার করবে বলে আশাবাদী। শুভপুর ইউনিয়ন ভুমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ আঃ আল হারুন ফরাজী বলেন, অভিযুক্ত দখলবাজ হায়দার আলী ওরপে কালামিয়াকে তাঁর কাগজ পত্রাদি নিয়ে স্থানীয় অফিসে আসার জন্য বার বার বলা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বলেন, কয়েকদিনের মধ্যে সেখানে পরিদর্শনে গিয়ে, প্রয়োজনে সরকারের স্বার্থে সার্ভেয়ার দিয়ে জায়গা মাপা হবে। তদন্তে প্রমানিত হলে অবশ্যই জায়গা দখলদারের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD