ফেনী ছাগলনাইয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরশাদুল ইসলাম ৫ বছরের এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড দক্ষিন মটুয়াতে। বাদী মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বিবাদী বাবলু (২৪) ও কামাল উদ্দিন (২৮) উভয়ের পিতা মোঃ বোচা মিয়া, দক্ষিন মটুয়া। বিবাদী প্রতিবেশি হওয়ায় দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিকভাবে বিভিন্ন সময় বিরোধ হয়ে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে আজ আমার শিশু সন্তান মোঃ আরশাদুল ইসলাম (৫) আমার বসতভিটায় খেলার এক পর্যায়ে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে আমার শিশু পুত্রকে মারধর করতে থাকে এবং উভয় বিবাদীগন শিশুটিকে গলাচিপা শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালায়, ঘরের সামনে থাকায় নর্দমার গর্তে শিশুটিকে ধাক্কায় দিয়ে ফেলে দেয়।

এসময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। যাহা চিকিৎসা রেজি নং ১০৭২/০৪। বাদী আরো অভিযোগ পত্রে জানান, আমার শিশু ও পরিবারের নিরাপত্তা চেয়ে আমি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। এবিষয়ে জানতে চাইলে দৈনিক প্রথম সময়কে ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, এইধরনের একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগের ভিত্তিতে সত্যতার প্রমান মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।