1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নদী রক্ষার নামে মুক্তিযুদ্ধবিরোধীরা প্রবেশের চেষ্টা করতে পারে: খালিদ / দৈনিক প্রথম সময়।

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেেছন, নদী ও পরিবেশ রক্ষার নামে মুক্তিযুদ্ধবিরোধীরা প্রবেেশর চেষ্টা করতে পারে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা নদী রক্ষার ক্ষেত্রে সরকারের ভােলা উদ্যোগ নস্যাতের অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠি নদী ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সরকার পর্যায়ের আলোচনায় অংশ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নদী রক্ষার ক্ষেত্রে আমাদেরকে খুবই তৎপর থাকতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নদী ও পরিবেশ রক্ষায় শুরু থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। বর্তমান সরকার নদী দখল ও দূষণরোধে বাস্তবতার নিরিখে কাজ করছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে এসব বলেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বুড়িগঙ্গাসহ শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য ‘টাস্কফোর্স’ গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘টাস্কফোর্স’র কাজ করছে। কর্ণফুলীসহ দেশের বড় নদীগুলো রক্ষায় আরো একটি কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে।

প্রতিমন্ত্রী পায়রা বন্দর এবং নাবিক ও প্রবাসী শ্রমিক পরিদপ্তরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD