1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক বাবুনগরী, পরিচালনার দায়িত্বে ৩ শিক্ষক / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক হিসাবে শায়খুল হাদিস জুনায়েদ বাবুনগরীকে নির্বাচন করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসা পরিচালনায় চূড়ান্ত সিন্ধান্ত গ্রহণের জন্য মাওলানা শেখ আহমদ, মাওলানা মুফতী আব্দুর সালাম চাটগামী ও মাওলানা মোহাম্মদ ইয়াহইয়ার সমন্বয়ে তিন সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়।

এ তিন সদস্য পরস্পরের সঙ্গে আলোচনা করে মাদ্রাসা পরিচালনার জন্য ঐকমত্যের ভিত্তিতে কাজ করবেন।

শনিবার সূরা কমিটির বৈঠকে এসব সিন্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন মাদ্রাসার শিক্ষক মুফতী মোহাম্মদ ওসমান ও মাওলানা শোহায়েব।

তারা জানান, শনিবার সন্ধ্যা ৭টা থেকে সূরা কমিটির বৈঠক হয়। সাড়ে ৮টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে উপস্থিত ছিলেন মামুফতী নুর আহম্মদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা সালাউদ্দীন নানুপুরী, মাওলানা ওমর ফারক, মাওলানা নোমান ফয়েজী, মাওলানা সোহায়েব নোমানী ও মাওলানা মহিবুল্লা বাবুনগরী।

এর আগে বৃহস্পতিবার রাতে সূরা কমিটির বৈঠকে মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে আল্লামা শাহ আহমদ শফী স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। সূরা বৈঠক শেষে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় গেন্ডারিয়া আজগর আলী মেডিকেল শুক্রবার সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে তিনি মারা যান। শনিবার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণায় স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে হাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করে।

 

মাদ্রাসার ওই দুই শিক্ষক বলেন, মাদ্রাসা পরিচালনার ব্যাপারে শূন্যতা সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় দ্রুত পরিচালক নির্বাচন জরুরী হয়ে পড়ে। এ জন্য শনিবার সূরা কমিটি মাদ্রাসার অফিস কক্ষে জরুরী বৈঠকের আয়োজন করে।

বৈঠকের পর সূরা কমিটি এক বিবৃতিতে জানায়, শধু আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার সর্ববৃহৎ মারকাজ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বন্ধের যে ঘোষণা দেওয়া হয়েছে, তাতে হাজার হাজার ছাত্রের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়বে। অতএব জাতির এ ক্রান্তিলগ্নে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি যে, হাজার হাজার ছাত্রের ভবিষ্যত চিন্তা করে বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডকর্তৃক দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বন্ধের ঘোষণা প্রত্যাহার করা হোক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD