1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়া দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক যেন মরণ ফাঁদ / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
 বর্তমান সরকার তৃণমূলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য সারাদেশে কমিউনিটি ক্লিনিক গুলি চালু করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা ঘোপাল ইউনিয়স্থ দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক যেন মরণ ফাঁদ। যে কোন সময় ভেঁঙ্গে পড়তে পারে ভবনটি। এলাকার গরীব, দুখী মানুষজন চিকিৎসা সেবা নিতে হয় যেন মৃত্যুকে আলিঙ্গন করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবনটি যেমন মৃত্যুকুপ তেমনি নেই কোন নলকূপ। নেই কোন টয়লেট ব্যবস্থা, তদুপরি দুটি টয়লেট থাকলেও নেই দরজা ও পানি ব্যবহারের ব্যবস্থা। ক্লিনিক এর মূল দরজা আরো বেহাল অবস্থা। একজন সেবা নিতে আসা রোগী যদি পানি চায় তারও ব্যবস্থা করার কোন উপায় নাই। মোটকথা দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক টি অবস্থা নাজেহাল। অতিদ্রুত সময়ে যদি এটি সংস্কার না করা হয় তাহলে যেকোন মুহুর্তে ঘটে যাবে অনাকাংক্ষিত ঘটনা সহ প্রানহানি।
এমনটাই দাবি করে এলাকাবাসী। এই কমিউনিটি ক্লিনিকের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, অচিরে আমাদের ক্লিনিকের যাবতীয় সমস্যা সমাধান করা হোক, না হয় নাম মাত্র সেবা প্রদান ও ঝুঁকিপূর্ণ ভবনে মরণ ফাঁদে পড়তে পারে, এ অবস্থা আমরা সেবা দিতে চাই না। জনপ্রতিনিধি ও ক্লিনিকের সভাপতি মাহবুবুল আলম বলেন, আমি অপারগ আমি শত চেষ্টা করেও কোন কিছু করতে পারি নাই, উর্ধতন কর্তৃপক্ষ অবশ্যই এর একটা ব্যবস্থা গ্রহন করবেন, তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।একে তো ঝুঁকিপূর্ণ ভবন তার উপরে রয়েছে লোকবল সংকট। ক্লিনিকে তিনজন সেবক থাকার কথা থাকলেও সেখানে নাম মাত্র সেবা দিচ্ছে একজন। তাও আসে যায় খেয়াল খুশী মতো।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্লিনিকে যাওয়ার পর ক্লিনিকে রায়হান কবির নামে স্বাস্থ্য কর্মী কে দেখতে পাই। স্বাস্থ্য সহকারী মোঃ সানা উল্যাহ্ মাসে এক দুই দিন আসে। মাসিক উপস্থিত সাক্ষর একদিনে করে এই হচ্ছে অত্র কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী’র ডিউটি. একজন পরিবার পরিকল্পনার কর্মী থাকার কথা থাকলেও অত্র ক্লিনিকে কখনো পায়নি এই স্বাস্থ্য কর্মীকে এমনটাই দাবি করে এলাকাবাসি। এলাকার ভুক্তভোগীরা আরো জানান, একজন মহিলা সেবিকা অত্র কমিউনিটি ক্লিনিক এ তাদের খুব প্রয়োজন কেননা মহিলাদের জন্য একজন সেবিকা দরকার বলে যৌক্তিক দাবি করে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের দৈনিক প্রথম সময়কে জানান, উক্ত কমিউনিটি ক্লিনিক এ পরিদর্শনে যাবো তারপরই লোকবল ও ভবনটি ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র সাথে কথা বলব। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা জানান, এই কমিউনিটি ভবন পুনরায় নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD