1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দুই শিশু সন্তানের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকায় দুই শিশু সন্তানের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৬ বছরের শিশু জারিন হাসান রোজাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৪ বছর বয়সী ছেলে সাকিব হাসান রিজন ও তার বাবা বাবা জাবেদ হাসানকে (৪০)। বুধবার বিকেল ৩টার দিকে হাজারীবাগ বটতলা মাজার সংলগ্ন ১০ নম্বর গলির ৬৭ নম্বর বাড়ির  দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মৃত রোজার চাচা মেহেদী হাসান দেশ রূপান্তরকে  জানান, বটতলায় জাবেদের নিজের বাড়ি। এই বাড়িতেই স্ত্রী রিমা আক্তার, দুই শিশু সন্তান ও পরিবার নিয়ে থাকতেন। বাড়ির দ্বিতীয় তলাতে থাকতেন তারা। বাড়ির নিচ তলায় জাবেদের কাপড়ের দোকান আছে। এ ছাড়া বটতলায় মোবাইলে লোডের ব্যবসাও করতেন। বড় ছেলে রিজন হাজারিবাগ আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণিতে পড়ে।

রোজা ও রিজনের মা মা রিমা আক্তার জানান, ঘটনার সময় তিনি নিচতলায় শাশুড়ির রুমে ছিলেন। এর কিছুক্ষণ আগেই জাবেদ দোকান থেকে বাসায় আসেন। কিছুক্ষণ পরে চিৎকারের শব্দ শুনে ঘরে ঢুকে দেখি, তিনজনই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনজনের গলাতেই  গলায় ধারালো অস্ত্রের আঘাত, রক্তে ভেসে যাচ্ছিল মেঝে। সঙ্গে সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় তাদের হাসপাতালে নিয়ে আসি।

তিনি  বলেন, সব তো ভালোই চলছিল। কী কারণে জাবেদ এ রকম করেছে বলতে পারি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছেলে রিজন ও তার বাবা জাবেদ নাক-কান-গলা বিভাগে চিকিৎসা চলছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র দিয়ে কেটে নিজের গলায়ও আঘাত করেছেন।

হাজারীবাগ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ প্রথম সময়কে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক নানা সংকট ও ঋণগ্রস্ত হয়ে পড়ায় জাবেদ নিজেই তার দুই সন্তানের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এক শিশুর মৃত্যু ঘটেছে। বাকি দুজনের অবস্থাও শঙ্কাজনক।

তিনি বলেন, এই ঘটনার প্রকৃত কারণ জানার জন্য কিছুটা সময় লাগবে। তদন্ত সম্পন্ন হওয়ার পর খোলাসা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD