1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় ধর্ষক ও নির্যাতকদের শাস্তির দাবিতে জাসদ’র মানববন্ধন / দৈনিক প্রথম সময়

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

সারাদেশে নারী, ছাত্রী, শিশু নির্যাতন, ধর্ষন ও হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক, ধর্ষক, খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত, গৃহে নারী, শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার’র সভাপতিত্বে ও পৌর জাসদ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফেনী জেলা জাসদের সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, উপজেলা জাসদ সভাপতি আবদুল হাই মেম্বার ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ।

ধর্ষক, নির্যাতকদের প্রশাসনিক, রাজনৈতিক আশ্রয়, প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষন, নির্যাতনসহ সকল সামাজিক অনাচার, অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। যে রাজনৈতিক নেতারা ধর্ষক, নির্যাতক, খুনীদের সাথে হাত মেলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নারী, ছাত্রী, শিশু নির্যাতন, ধর্ষন, হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক, ধর্ষক, খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত, ঘরে নারী, শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ছাগলনাইয়া উপজেলা শাখা আয়োজিত মানববন্ধন, সমাবেশে সমবেত জনগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তারা এ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিল, উপজেলা জাসদ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সলিমউল্যাহ্ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ্ রিপন, দপ্তর সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বশর, পৌর জাসদ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, অর্থ সম্পাদক এম. জয়নাল আবেদীন মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মহিউদ্দিন, কর্মজীবি নারী সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাসদের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD