1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ঘরে ঢুকে এনজিওকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

বাগেরহাটের ফকিরহাটে এক এনজিওকর্মী (২৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববার বিকেলে ধর্ষণের শিকার ওই এনজিওকর্মী বাদী হয়ে ফকিরহাট থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

বাগেরহাট সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মামুন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

এ সময় তার কাছ থেকে ধর্ষণের ধারণ করা একটি ভিডিও উদ্ধার করে পুলিশ। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার রাতে জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. মামুন শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমড়া গ্রামের শের আলী শেখের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক। পালিয়ে যাওয়া অন্য আসামিদের বাড়িও জাড়িয়া মাইট কুমড়া গ্রামে।

ওই নারীর বাড়ি খুলনার দৌলতপুরে। তিনি ফকিরহাট উপজেলার একটি বেসরকারি এনজিওর কর্মী। দুই মাস আগে তিনি বিয়ে করেন।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম রবিবার রাতে এই প্রতিবেদককে বলেন, শনিবার রাতে ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের একটি গ্রামের ভাড়াটিয়া এনজিওকর্মীর ঘরে একদল যুবক হানা দেয়। তারা ঘরের দরজার কড়া নাড়লে ওই নারী দরজা খুলে দেন। এরপর তারা নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তার ধর্ষণের ভিডিও ধারণ করে চলে যায়। রোববার এ ঘটনা পুলিশ জানতে পেরে ওই নারীকে উদ্ধার করে চার যুবকের বিরুদ্ধে মামলা নিয়ে তার ডাক্তারি পরীক্ষা করে।

তিনি জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে মো. মামুন শেখ নামে এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা মোবাইলফোনে ধর্ষণের একটি ভিডিও চিত্র জব্দ করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD