বগুড়ার শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অদ্য (১৫ অক্টোবর ২০২০) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। উপজেলা উপ সহকারী জনস্থাস্থ্য প্রকৌশলী শাহাবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান বাবু গৌরদাস রায় চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ আমির হামজা, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল প্রমূখ।