1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

হাতুড়ি দিয়ে পিটিয়ে দু-জনকে সেপটিক ট্যাংকে ফেলা হয় বাবু হত্যা মামলা/ দৈনিক প্রথম সময়

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
ফেনী শহরের পাঠানবাড়িতে তাসপিয়া ভবনে সংঘটিত ইউনুছ বাবু হত্যার দায় স্বীকার করেছে কেয়ারটেকার শাহীন। বুধবার (২১ অক্টোবর) রাতে ফেনীর জজ আদালতের জৈষ্ঠ বিচারিক হাকিম মোঃ জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দী গ্রহণ করা হয়।
জবানবন্দীতে এ হত্যাকান্ডে নিজের দায় স্বীকার করেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও শহর ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সুদীপ রায়।
তিনি জানান, দুই দফায় শাহীনকে ৯ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। আজ তা শেষ হলে শাহীনকে আদালতের হাজির করা হয়। এদিন আদালতে শাহীনের ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়।
 বাবু হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে শাহীন জবানবন্দিতে জানায়,  ৮ অক্টোবর রাতে সে, বাবু ও শাহরিয়ার তার কক্ষে অবস্থান করছিল। রাত দুইটা নাগাদ শাহরিয়ারের সাথে তার তর্কতর্কি হয়। বাবু তখন ঘুমন্ত অবস্থায় ছিল। তর্কাতর্কির এক পর্যায়ে সে শাহরিয়ারকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। তখন শাহরিয়ারের চিৎকার শুনে বাবু ঘুম থেকে জেগে যায়। তখন শাহীন নিজেকে বাঁচানোর জন্য দা ও হাতুড়ি নিয়ে বাবুর উপর হামলা করে। এতে বাবু লুটিয়ে পড়ে। পরে রাত সাড়ে তিনটার দিকে তাদের এক এক করে ওই ভবনের সেপটিক ট্যাংকে নিক্ষেপ করে এর ঢাকনা আটকিয়ে দেয়।
এর আগে কেয়ারটেকার শাহীনের কক্ষ থেকে বিছানার চাদর, তোয়ালে উদ্ধার করে পুলিশ। এরপর বাবুর পরনের প্যান্ট, বেল্ট, ছোরা, দা-হাতুড়ি, শাহীনের টি-শার্ট, দুটি মানিব্যাগ ও বাবুর ব্যাবহৃত আইফোন উদ্ধার করা হয়। এরমধ্যে রক্তমাখা আলামতগুলো বিশ্লেষণের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রমতে, ফেসবুকের মাধ্যমেই শাহীনের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল বাবুর। সে সূত্র ধরে শাহরিয়ারের সাথেও তার সম্পর্ক গড়ে উঠেছিল। নারীর প্রলোভন দেখিয়ে তাদের নিজের কক্ষে নিয়ে আসে শাহীন।
গত শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তাসপিয়া ভবনের সেফটি ট্যাংক হতে আর্কিটেক্ট ডিজাইন নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এর আগের দিন শুক্রবার ভোরে ওই ভবনের সেপটিক ট্যাংক হতে মোঃ শাহরিয়ার নামে আরও এক যুবককে আহতাবস্থায় উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় ফেনী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।অন্যদিকে এ ঘটনায় আহত শাহরিয়ার এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুদীপ রায় জানান, সে এখন স্বাভাবিক হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD