বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন শেরপুর, বগুড়া এর আসন্ন নির্বাচনে ইসহাক কামাল পরিষদের পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির নব নির্বাচিত অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা কে ফুলের শুুভেচ্ছা জানানো হয়েছে। অদ্য ৩১ (অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মুন-ইরাফি গার্ডেন সিটি মার্কেটের যমুনা শো-রুম এর ভিতরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বগুড়া, শেরপুর জেলা বাস-মিনি বাস কোচ ও মাইক্রোবাস পরিবহন ইউনিয়নে আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও শেরপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ কামাল শেখের নেতৃত্বে উপস্থিত ছিলেন উক্ত পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ মতিউর রহমান (মতি), আসন্ন নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী মোঃ মোকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম শহীদ,সহ দপ্তর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম, সড়ক সম্পাদক পদপ্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো রফিকুল ইসলাম সহ সড়ক সম্পাদক পদপ্রার্থী মোঃ চান্দুঁ মিয়া ও আরও গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল