ফেনী ছাগলনাইয়া উপজেলার ইউনিয়নের বক্তারহাটের দেবপুর আলী মজুমদার জামে মসজিদ ও বক্তার হাট ক্রীড়া সোসাইটির এবং বক্তারহাটের সর্বস্তরের তৌহিদি জনতা উদ্যোগে গত শনিবার (৩১অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় সময় ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিছিলটি ৫নং মহামায়া ইউনিয়নের বক্তারহাট বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁদগাজী বাজার প্রদক্ষিণ করে আবার বক্তারহাট আসে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেয় দেবপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল হালিম, নুর হাজী জামে মসজিদের সভাপতি মাওলানা হারুনুর রশিদ,দেবপুর আলী মজুমদার জামে মসজিদ’র আহমেদ মজুমদার, বক্তার হাট ক্রীড়া সোসাইটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ হোসেন শামীম সহ অনেকে। ফ্রান্সের সকল প্রোডাক্ট বয়কট ও কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহবান জানান, নবী প্রেমিক তাওহীদি জনতা নামক সংগঠনের নেতৃবৃন্দ।