1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবিতে রাজধানীর মহাখালীতে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ, ব্যাপক যানজট

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
চার দফা দাবিতে রাজধানীর মহাখালীর আমতলীতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পরে দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস পেয়ে ৮ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- করোনার পরিস্থিতিতে বন্ড সই দিয়ে প্রফেশনাল পরীক্ষা না নেওয়া ও বিকল্প উপায়ে পরীক্ষার আয়োজন, সেশনজট কমাতে অনলাইন ক্লাস জোরদার করা, পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করা এবং গত সাত মাস ক্লাস ও হোস্টেল বন্ধ থাকায় বেসরকারি মেডিকেলে অতিরিক্ত বেতন না নেওয়া।

ঘটনাস্থলে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এডিসি নাজমুল হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর স্মারকলিপি দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন।

কর্মসূচি তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

এর আগে একই দাবিতে গত রবিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের কয়েকশ’ শিক্ষার্থী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD