1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

যেভাবে ধরা পড়ল রায়হান আহমদ হত্যা মামলার প্রধান  সন্দেহভাজন আসামি (এসআই) আকবর হোসেন ভুইয়া অবশেষে ধরা পড়েছেন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুবরণ করারায়হান আহমদ হত্যা মামলার প্রধান  সন্দেহভাজন আসামি ওই ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়া অবশেষে ধরা পড়েছেন।

সোমবার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামবাসীরা এসআই আকবরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ভারত সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

তবে, এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ কিছু মানুষই তাকে আটক করেছিলেন।

ভিডিওতে কিছু খাসিয়া ভাষাভাষী ও কিছু বাংলাভাষী মানুষকে দেখা যায় আকবরকে বেঁধে রাখতে। আকবর সেসময় তাদের কাছে ‘তিনি রায়হানকে খুন করেননি’ বলে কাঁন্নাজড়িত কণ্ঠে অনুনয় করতে থাকেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন খাসিয়া যুবক তাকে বেঁধে দাঁড় করিয়ে রেখে নানা প্রশ্ন জিজ্ঞেস করলে আকবর তার উত্তর দেন।

রায়হানের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আমি ইচ্ছা করে মারিনি, একা মারিনি। রিমান্ড দিছিল পাঁচ ছয় জন, এজন্য মরে গেছে।’

সে কী করেছিলো জিজ্ঞেস করা হলে আকবর বলেন, ‘সে টাকা ছিনতাই করেছিল, আমরা তার জান নেইনি। পাবলিক মারছিল, আমরা হাসপাতালে নিয়ে গেছি, ওখানে মারা গেছে’।

তার পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বলেন, ‘আমারে সাসপেনশন করছে, গ্রেপ্তার করতে পারে। তো বলছে যে দুইমাস পরে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে পরে এটা হ্যান্ডেল করা যাবে’।

পরে আবার বলেন, ‘আমারে এক সিনিয়র অফিসার বলছিল তুমি এখন চলে যাও, দুই মাস পরে আইসো। ততদিনে মোটামুটি এইটা ঠান্ডা হয়ে যাবে’।

ভারতে কোনদিকে কীভাবে পালিয়েছিল জিজ্ঞেস করলে আকবর বলেন, ‘ইন্ডিয়ার একটা পরিবার বলছিলো তুমি এদিকে এসে থাকো এখানে। মাঝেরগাঁও ভোলাগঞ্জ দিয়ে’।

মাঝেরগাঁও ভোলাগঞ্জ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি এলাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মামলার তদন্তকারী প্রতিষ্ঠান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা জানিয়েছেন যে, আকবরকে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়া পল্লির সাধারণ মানুষরাই আটক করেন।

পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বলেন, আকবরকে ভারতের অভ্যন্তরের খাসিয়া পল্লির স্থানীয়রা আটক করে পরে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে, কীভাবে হস্তান্তর হয়েছে তা এখনো জানি না।

বিজিবি’র ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ হোসেন বলেন, আকবরকে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়ারা আটক করেন। পরে তারা সীমান্ত এলাকার আব্দুর রহিম নামের এক বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে সীমান্তেই আকবরকে তার হাতে তুলে দেন। আব্দুর রহিমই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আকবরকে পুলিশে হস্তান্তর করে।

তিনি বলেন, এটি সীমান্তের একটু দুর্গম এলাকা। আর বিএসএফ বা আমরা বিষয়টি জানার আগে স্থানীয়রাই হস্তান্তর করে ফেলেছেন।

আকবরকে আটকের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD