1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফুলগাজীর আমজাদ হাটে অর্ধেক রাস্তা বন্ধ করে চলছে নির্মাণ কাজ । দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ফেনী  ছাগলনাইয়া টু পরশুরাম তথা ক্যাপ্টেন লিংক আঞ্চলিক সড়ক দখল করে ভবন নির্মাণ কাজ চলছে । ইট,বালু,পাথর ও কংক্রিট সহ নির্মাণ সামগ্রী রেখে  যানবাহন চলাচলে প্রতিবন্দ্বকতা সৃষ্টি করে যানজটের সৃষ্টি করছে  একটি মহল।

চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে অর্ধেক সড়ক বন্ধ করে চলছে নির্মাণকাজ ফেনীর ছাগলনাইয়া টু ক্যাপ্টেন লিংক আঞ্চলিক সড়কের অর্ধেক পরিমাণ সড়ক বন্ধ করে দীর্ঘ গত দুই মাস যাবত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে সরকার এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা গোপাল সরকার ।

এই ব্যাপারে গত ০৫/১১/২০২০ইং তারিখে জেলা প্রশাসক মহোদয় ও ০৮ /১১/ ২০২০ ইং তারিখে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয়  এক যুবক মোহাম্মদ ফিরোজ উদ্দিন ,পিতা- মূত বদিউজ্জামান চৌধুরী , সাং-দক্ষিন ধর্মপুর , আমজাদহাট, ফুলগাজী , ফেনী ।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে সাংবাদিকরা দেখতে পায় ছাগলনাইয়া টু পরশুরাম আঞ্চলিক সড়কের আমজাদ হাট বাজারের দক্ষিণ পাশে মফিজ মেম্বারের গরুর খামারের পাশে অর্ধেক পরিমাণ রাস্তা বন্ধ করে চলছে নির্মাণ কাজ ।  স্থানীয় লোকজন ও সিএনজি , বাস, ট্রাক এর ড্রাইভার এবং মোটরসাইকেল আরোহীরা জানান নির্মাণকাজের কারণে প্রতিনিয়ত যান চলাচলের যানজটের সৃষ্টি হচ্ছে । প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা । কিন্তু  এই বিষয় প্রশাসনের কোনো  তদারকি নেই । এভাবে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ করছে  যারা তাদের প্রতি যেন জেলা প্রশাসক ও ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার আইনগত ব্যবস্থা নিবেন বলে আমরা স্থানীয় জনগণ  আশাবাদী ।

  গোপাল সরকার এর ভাই নয়ন সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান আমরা ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কাছ থেকে ২-৩  দিনের কাজের অনুমতি নিয়েছি ।

 এই বিষয় গোপাল সরকার কাছে জানতে চাইলে সাংবাদিকদেরকে বলেন আমার গ্রাম – মোহাম্মদপুর , ইউনিয়ান বক্স মাহমুদ, উপজেলা- পরশুরাম ।  আমার ব্যবসার কেন্দ্র আমজাদ হাট বাজার ফুলগাজী ফেনী । আমি দীর্ঘ ৩৫ বছর যাবৎ আমজাদ হাট বাজারে হার্ডওয়ার ব্যবসা করে আসছি ।আমি রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ করার জন্য কোন অনুমতি নিই নাই ।

আমার ভাই ভুল বলেছে সে জানেনা আমি রাস্তার একপাশ বন্ধ করে নির্মাণ কাজ করে করছি মাত্র একদিনের জন্য । সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কাছে ৩৫ বছর বয়সেও কেউ ১০০ টাকা চাঁদা দাবি করে নাই।  কিন্তু কেউ আমার কাছে চাঁদা দাবি করলে তারা রেহাই পাবেন না এমনটাই বলেন গোপাল সরকার ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD