1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প্রতারক সোহেল এর ভুল চিকিৎসা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আঙ্গুলের অবস্থা খুবই নাজুক / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ফেনীর  ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামের দেলোয়ার হোসেন  এর  কন্যা ইসরাত জাহান,, ফেনী সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি গত ১৫ই অক্টোবর ডান হাতের আঙ্গুলে আঁচিল দেখা যাওয়ায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ইসরাত জরুরী বিভাগে পৌঁছার পর পরই মাস্টার রোলে চাকুরীরত নুরুল করিম (সোহেল) নামে এক কর্মচারী রোগিকে ফুসলিয়ে নিজের দক্ষতার কথা প্রকাশ করে আঁচিল কাঁটার সিদ্ধান্ত নেয়। এ ধরনের চিকিৎসার কাজ পূর্বেও অনেকবার করেছে বলে রোগীকে আশ্বস্ত করে সোহেল। দুইশত টাকার বিনিময়ে রোগীর আঁচিল কেটে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ৭ দিন পর ড্রেসিং করতে আবার আসতে বলা হয়। ড্রেসিং এর জন্য জরুরী বিভাগে আসার পর ক্ষতস্থান না শুকানোর আগেই সেলাই কেটে দেয়া হয়। আংগুলের অবনতি পরিলক্ষিত হলে এ রোগী ইসরাত জাহানকে চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার আঙ্গুলের অবস্থা খুবই নাজুক।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ইসরাত নিজে লিখিত অভিযোগ দেয়ার পর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার মোঃ শিহাব উদ্দিন রানা, তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করেন হাসপাতালের প্রধান শিহাব উদ্দিন। তদন্ত কমিটির সদস্যগণ হলো ডাক্তার শামীমা আক্তার ,জুনিয়র কনসালটেন্ট (গাইনি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া ফেনী, ডাক্তার মোঃ সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার,ডাক্তার মোঃ শোয়েব ইমতিয়াজ ,আবাসিক মেডিকেল অফিসার ছাগলনাইয়া ফেনী।

ইসরাত জাহান এর বাবা দেলোয়ার হোসেন দৈনিক প্রথম সময়ের প্রতিবেদককে জানান আমার মেয়ের মতো আর কাউকে যেন এই প্রতারক ভুল চিকিৎসার না দেন এবং এই প্রতারক এর শাস্তি দাবি জানিয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি । আমি ছাগলনাইয়া  উপজেলা প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD