1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

আল ইহসান রিয়েলটর লিঃ ডেভলপার কোম্পানির অনিয়মের কারণে পথে বসেছে জমির অংশীদাররা / দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
 রাজধানী ঢাকার শাহজাহানপুর থানাধীন সাং-৫৩২/২ শহীদবাগ এলাকায় অলি তাজ মনি ওরফে মোঃ আকবর আলী (৪৪) নামে একজন বাড়িওয়ালার ৫ (পাঁচ) তালা ১টি বাড়ি ছিল। যেখানে মাস শেষে ভাড়াটিয়াদের থেকে ২ (দুই) লক্ষ টাকা পেত। পাঁচ বছর পূর্বে ‘আল ইহসান রিয়েলটর লিঃ’ অলি তাজ মনি এবং আরো অংশীদারের জমি একত্রিত করে ভবন নির্মাণের জন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়। অত্যাধুনিক ভাবে ব্রুশিয়ার, সয়েল টেস্ট, বিল্ডিং এর নকশা করিয়ে রাজউকের অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে। ব্রুশিয়ারে আল-ইহসান দারুল ইহসান প্রজেক্ট নামে এসক্লুসিভ রেসিডেন্সিয়াল বিল্ডিং ৭.৩০ কাঠা জমির উপর ৩৬ টি অ্যাপার্টমেন্ট, স্টোরিড অফ বিল্ডিং- জি+৯= ১০ স্টোরিড, সাইজ অফ অ্যাপার্টমেন্টস- ইউনিট এ-১৫৫০ এসএফটি, ইউনিট বি-১২৬০ এসএফটি, ইউনিট সি-১১২০ এসএফটি, ইউনিট ডি-১০৫০ এসএফটি, টোটাল কার পারকিং-১৩ নোস করার কথা ছিল এবং হ্যান্ডওভার ৩১-১২-২০ ইং এর মধ্যে করার প্রতিশ্রুতি ছিল ‘আল-ইহসান রিয়েলটর লিমিটেডের। কিন্তু ফ্লাট বিক্রি হলেও পাইলিং এর কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। সরেজমিনে সাংবাদিকরা গিয়ে দেখতে পায়-পাইলিং এর কাজ অদক্ষ শ্রমিক দিয়ে হচ্ছে, নেই কোন ইঞ্জিনিয়ার, নিম্নমানের বালু, স্বল্পমূল্যের টাইগার সিমেন্ট, দীর্ঘদিনের জমপড়া রড, নিম্নমানের পাথর দিয়ে কাজ করছে। এছাড়া বৈদ্যুতিক তার ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী জমির অংশীদার অলি তাজ মনি গত ১৮/০৭/২০ইং তারিখ উপ-পুলিশ কমিশনার মতিঝিল বিভাগের একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং গত ২৬/৮/২০ ইং তারিখ অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলামের মাধ্যমে এডি রেজিস্ট্রিকৃত ১টি “লিগ্যাল নোটিশ” ‘আল এহসান রিয়েলটর লিমিটেড এর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পাঠান। জানা যায়, এই ডেভলপার কোম্পানী টির মাধ্যমে জমির অংশীদারদের সাথে অসদাচরণ ভয়-ভীতি ও মিথ্যা মামলা ফাঁসানোর হুমকি প্রদর্শন করা হচ্ছে প্রতিনিয়ত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD