1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পুসাকে গণতান্ত্রিক ভোটে নতুন নেতৃত্ব: সভাপতি মাহিম সাঈদ জিসান, সাধারণ সম্পাদক জিয়াউল হক ফেনী জেলা পরিষদের প্রশাসক হতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন  শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ 

পেরুতে বিক্ষোভে গুলি,১২ মন্ত্রীর পর দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন পেরুর প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন পেরুর অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো।

আলজাজিরা জানায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে মেরিনোকে প্রত্যাখ্যান করে বিক্ষোভে নামে পেরুর মানুষ।

শনিবার রাজধানী লিমায় বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে দুই শিক্ষার্থীর নিহত এবং আহত হন বহু।

বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহল থেকে মেরিনোর পদত্যাগের দাবি উঠে।

পুলিশি বর্বরতার প্রতিবাদে রবিবার পদত্যাগ করেন মেরিনো সরকারের ১২ জন মন্ত্রী। মাত্র কয়েকদিন আগেই তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এমন পরিস্থিতিতে একইদিন পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট মেরিনোও। পেরুর পার্লামেন্টের এই সাবেক স্পিকার দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসনের মুখে পড়ে গত সোমবার প্রেসিডেন্টের পদ হারান ভিজকারা। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

বিরোধী নিয়ন্ত্রিত পার্লামেন্টে কংগ্রেস সদস্যরা ভোটের মাধ্যমে ভিজকারাকে অপসারণ করে। তবে পার্লামেন্টের বিরুদ্ধে ক্যু’র অভিযোগ এনে বিক্ষোভে নামে দেশটির মানুষ। গত কয়েক দশকে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়ে পেরু।

মেরিনো সরকারের পদত্যাগের পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে উল্লাস করেন। পতাকা উড়ানো ও স্লোগান দিতে দেখা যায় তাদের।

ক্লারিসা গোমেজ নামে এক উল্লাসকারী বলেন, ‘মেরিনো পদত্যাগ করেছেন কারণ তার হাতে রক্তর দাগ পড়েছে। আমাদের সন্তানদের রক্ত।’

করোনা মহামারির ধাক্কায় শতাব্দীর সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মুখে রাজনৈতিক সঙ্কটে পড়তে হলো লাতিন আমেরিকার দেশটিতে।

পেরুতে এখন পর্যন্ত নয় লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৫ হাজার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD