1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সরকার এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে না বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি/ দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে না।

মঙ্গলবার রাতে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাব জানতে চান মিয়া সেপ্পো।

শিক্ষামন্ত্রী তাকে বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব কঠিন কাজ। শিশুদের সঙ্গে অভিভাবকদেরও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। সে ক্ষেত্রে সংক্রমণ বেড়ে যেতে পারে। যদিও শিশুদের কোভিডের ঝুঁকি কম তবু তারা নীরব বাহক হতে পারে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। তাই সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করছে।

আন্তর্জাতিক সংস্থা দুটির প্রতিনিধিদের শিক্ষামন্ত্রী বলেন, মহামারীর কারণে আমাদের শিক্ষা খাতে নানা ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। বাল্যবিবাহ ও শিশুশ্রম বাড়তে পারে। দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিশুরা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় ভুগছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD