1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ার মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ / দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

 ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের মনুরহাট বাজারে “মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের” উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২০ নভেম্বর ) বাদ আসরের নামাজ শেষে মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াবে’র সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ কর্মী ও মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন মজুমদার’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাসান মাহমুদ মজুমদার এসময় আরো বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের মেম্বার ওবায়দুল হক মজুমদার, পশ্চিম দেবপুর মহিসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন সাহেব, দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান, পূর্ব দেবপুর আলী মজুমদার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম, তালবাড়িয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও পূর্ব দেবপুর পাটোয়ারী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মেজবাউজ্জমান ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন দেবপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ । এর আগে বাদ আসরের নামাজ শেষে দল-মত নির্বিশেষে দলে দলে সমাবেশে যোগদান করেন মুসুল্লিরা। এ সময় বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন, ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মনুরহাট বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD