ফেনীর দাগনভূঞা উপজেলায় ক্যান্সার আক্রান্ত প্রবাসী সাইফুল ইসলাম বাপ্পীর চিকিৎসার জন্য ৬ লাখ ১২ হাজার ৭ সত ৮৯ টাকা দিয়ে পাঁশে দাঁড়িয়েছেন দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদ। ১৬ ডিসেম্বর বুধবার বিকালে দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাবে সাইফুল ইসলাম বাপ্পীর ভাই নজরুল ইসলামের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-আহ্বায়ক কাজী মিজানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা এডমিন ব্যাংকার নবীউল হক খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিটিভির ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ,দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম পলাশ, কাউন্সিলর জিয়াউল হক, বাজার ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইস্কান্দার,রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদে কেন্দ্রিয় সদস্য আলা উদ্দিন, দুবাই শাখার যুগ্ম-আহ্বায়ক আফসার উদ্দিন সুমন প্রমুখ।