চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ারিয়া মাদ্ররাসার ৫১ তম বাষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্ররাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা ফজলুল হক এর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওলানা জাফর উল্যাহ নিযামীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা আল্লামা খুরশিদ আলম কাসেমি। অন্যান্যের মাঝে বিশেষ অতিথির তাফসির পেশ করেন হযরত মাওলানা আল্লামা মুফতি ফরিদ উদ্দিন।

উল্লেখ্য তাফসির সকাল ৮ টায় শুরু হয়ে রাত সাড়ে ১১ টায় আখেরি মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।তাফসির মাহফিলে বিভিন্ন স্থানের ধর্মপ্রান মুসলিমরা অংশ নেয়।