ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে
অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবাগ্রহীতাদের সাথে আজ বুধবার (১০ মার্চ) বিকেলে জোনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
জোনাল অফিসের ডিজিএম মোঃ জানে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আখতার হোসেন।এসময় এজিএম (ওএন্ডএম) মোঃ মাহমুদুল হাসান, জুনিয়র ইঞ্জিনিয়ার মনির, পিওসি উত্তম কুমার সহ উপজেলার বিভিন্ন এলাকার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাহকদের মতামত নিয়ে আরো উন্নত সেবা দেয়ার বিষয়ে আশ্বস্ত করেন জেনারেল ম্যানেজার।