1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সফল মেম্বার-হাজী রোকন উদ্দিন / দৈনিক প্রথম সময় 

সেলিম আহমেদ
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

 নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের একজন সফল জনপ্রতিনিধি মেম্বার হাজী রোকন উদ্দিন। তার উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রতিবেদক এর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নির্বাচিত হবার পর থেকে চেষ্টা করেছি আমার ওয়ার্ডের প্রতিটি রাস্তাঘাটের উন্নয়নে। আমার ওয়ার্ডের জনগণের নাগরিকত্ব সুবিধা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠানো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিটি কার্ড সুষ্ঠুভাবে বিতরণ করেছি। নতুন ভোটারদের স্মার্ট কার্ড সুষ্ঠুভাবে দিতে চেষ্টা করেছি। আমাদের অভিভাবক কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনার সময় আমার ওয়ার্ডের জনগণকে সচেতন করতে কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী উপহার এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার ওয়ার্ডটি কে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোর গ্যাং উচ্ছেদের জন্য বিট পুলিশিং এর মাধ্যমে মিটিং করেছি। এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য কাজ করেছি। এমনকি মশার উৎপাত থেকে রক্ষার জন্য আমার ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশা মারার ঔষধ ছিটিয়েছি। আমার ওয়ার্ড টিকে একটি আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে কাজ করে যাচ্ছি।সামনে আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ওয়ার্ডবাসীর দোয়া ও ভালবাসায় আমি পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। সর্বশেষে, তিনি স্বাধীনতার ৫০ বৎসর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুতুবপুর বাসিকে শুভেচ্ছা জানান ও কুতুবপুরের যে সকল বীর মুক্তিযুদ্ধা এখনো জীবিত রয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD