1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেসবুক ঢুকতে পারছে না অনেকে ব্যবহারকারীদের অভিযোগ /দৈনিক প্রথম সময় 

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : শনিবার, ২৭ মার্চ, ২০২১

দেশের বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, শুক্রবার বিকাল থেকেই এ সমস্যা দেখা দিয়েছে।

তারা বলেন, ফেসবুক পেইজ খুলছে না, কখনও কখনও খুললেও পোস্ট বা শেয়ার করতে সমস্যা হচ্ছে।

এ বিষয়ে তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির গণমাধ্যমকে বলেন, ফেসবুক ও মেসেঞ্জারে বিকেল থেকে সমস্যা হচ্ছে। কী কারণে সমস্যা হচ্ছে তা বোঝা যাচ্ছে না।

তিনি বলেন, তবে আন্তর্জাতিকভাবে ফেসবুক সার্ভারে কোনো সমস্যার অভিযোগ বা কোনো সমস্যার কোনো খবর পাওয়া যায়নি।

গোটা বিশ্বে বিভিন্ন অনলাইন সেবার তাৎক্ষণিক পরিস্থিতি প্রকাশ করে ডাউনডিটেক্টর। তারাও ফেবুকের সেবায় কোনো সমস্যার কথা জানায়নি।

রাজধানীতে সাদ্দাম হোসেন নামের এক ব্যবহারকারী বলেন, তিনি মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করতে পারছেন না। ডেস্কটপেও খুলতে পারছেন না।

তিনি বলেন, আমি রাত ১০টার দিকেও মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু একটি নোটিস দিল যে কানেকশন পাওয়া যাচ্ছে না।

চট্টগ্রাম থেকে আবদুর রহমান নামের একজন বলেন, বিকাল সাড়ে ৫টা-৬টা থেকে চেষ্টা করেছি ফেসবুকে ঢোকার। কিন্তু তখন থেকেই মনে হয় বন্ধ আছে।

বিষয়টি নিয়ে একাধিক ইন্টারটে গেটওয়ে (আইআইজি) অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এর কারণ জানাতে পারেননি।

সুত্র-যুগান্তর

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD